অপরাধ

খুলনার শীর্ষ সন্ত্রাসী মিনা কামাল ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার রূপসা উপজেলার শীর্ষ সন্ত্রাসী মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫২) বাগেরহাটের রামপালে র‌্যাব-৬ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

নিহত মিনা কামাল উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের সাবেক নেতা ছিলেন। তিনি ওই ইউনিয়নের মিনহাজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাছে পুটিমারী গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, ভোর চারটা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাছে পুটিমারী গ্রামে গেলে শীর্ষ সন্ত্রাসী মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ও তার বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মিনা কামাল গুলিবিদ্ধ হন এবং তার সঙ্গীয় বাহিনী পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন। ভোর ছয়টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় মিনা কামালকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ম্যাগজিন, গুলি, ধারালো চাকু, ৬৬ হাজার টাকা ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকা সূত্র জানায়, মিনা কামাল রূপসার আলোচিত সারজিল ইসলাম সংগ্রাম (২৮) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। জেলা পুলিশের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকায় রয়েছে তার নাম। তার বিরুদ্ধে কয়েকটি হত্যাসহ ২৫টির বেশি মামলা ও শতাধিক জিডি রয়েছে । নিজ বাড়িতে রয়েছে টর্চার সেল। বিচার-সালিসের নামে অবর্ণনীয় শারীরিক-মানসিক নির্যাতন করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ে করতেন তিনি । বিচারের নামে হাতুড়িপেটা করে হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে দেওয়া হতো। থেঁতলে দেওয়া হতো শরীরের স্পর্শকাতর স্থান। এসব অপকর্মে সহযোগিতায় তার ২০ জনের সশস্ত্র বাহিনী রয়েছে। মিনা কামাল ও তার বাহিনীর হাতে গত ১০ বছরে দুই শতাধিকেরও বেশি মানুষ নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। খুন হয়েছেন নয়জন। তার নির্মম অত্যাচারে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। ভয়ে-আতঙ্কে সহায়-সম্বল রেখে পরিবার নিয়ে এলাকা থেকে পালিয়ে গেছে কয়েকশ’ পরিবার।

মিনা কামালের সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি ছিলেন রূপসার প্রায় ৫০ হাজার মানুষ। দখল, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক বাণিজ্য করে তিনি গড়ে তোলেন বিপুল অবৈধ সম্পদ।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা