অপরাধ

শার্শায় ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরের শার্শায় ছোট ভাই আমজাদ হোসেন মিশার ছোড়া গুলিতে বড় ভাই রাসেল নিহত হয়েছেন ।

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার কাগজপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে মিশারকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাসেল ও মিশার মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয় । একপর্যায়ে ছোট ভাই মিশা পিস্তল দিয়ে বড় ভাই রাসেলকে লক্ষ্য করে গুলি ছুড়েলে গুলিবিদ্ধ হয়ে তিনি লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরো জানান, পুলিশ অভিযান চালিয়ে পাশের গ্রাম থেকে আমজাদ হোসেন মিশাকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাকুসহ আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা