অপরাধ

খুলনায় প্রবাস ফেরত যুবককে জবাই 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়া এলাকায় মো. বাচ্চু শেখকে (৩২) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকার মো. আমজাদ শেখের ছেলে বাচ্চু কিছুদিন আগে প্রবাস থেকে ফিরেছিলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে বাচ্চুর নিজ ঘরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম রেজা বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু শেখ বুধবার (২৯ জুলাই) রাতে তেলিগাতী মধ্যপাড়ার নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে অজ্ঞাত পরিচয় দৃর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তাকে জবাই করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চিৎকার শুনে পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলেও হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনিও অচেতন হয়ে পড়েও।

এলাকাবাসী জানিয়েছেন, প্রবাস ফেরত এই যুবক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন। এ কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করতে পারেন।

অন্য সূত্র জানায়, বাচ্চু তার ফুফাতো ভাই নবীর ভূঁইয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। যে কারণে নবীর তাদের ওপর চরমভাবে ক্ষিপ্ত হন। এর জেরে এক সপ্তাহ আগে বাচ্চুকে দেখে নেওয়ার হুমকি দিয়ে নবীর বাড়ি থেকে চলে যায়। এ কারণে নবীর এ ঘটনা ঘটাতে পারেন বলেও প্রতিবেশিদের কারো কারো ধারণা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

২৫ বছরেও সংস্কার হয়নি গোসাইবাড়ি সড়কের

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের...

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নেইমার যুগের ইতি? ব্রাজিলের তারকাদের শেষ বিশ্বকাপের ইঙ্গিত

বিশ্বকাপে আবারও হতাশার গল্প লিখল ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা