অপরাধ

ফরিদপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ২

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব। শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮।

আরও পড়ুন: ইউক্রেনের শহর মেলিটপল দখলের দাবি রাশিয়ার

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ফেনসিডিলের একটি চালান নিয়ে প্রাইভেটকারে করে মাগুরা-ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করেছে।

সংবাদ পেয়ে র‌্যাব-৮ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ দল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাঝকান্দি বাসষ্ট্যান্ডে বোয়ালমারী থানা রোডে মাঝকান্দি গ্রামীণ ব্যাংকের সামনে রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী মিঠু, মোঃ নুর ইসলাম আটক করেন।

এ সময় আটককৃত আসামিদের কাছ থেকে ৬২৮ বোতল ফেনসিডিল, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: বিএনপির ভরাডুবি, আ’লীগের জয়জয়কার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারযোগে ফেন্সিডিল সরবরাহ করে ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের ফরিদপুর জেলার মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা