অভিযুক্ত শিক্ষিকা সীমা আক্তার (৪০)
অপরাধ

স্কুল শিক্ষিকার ১০ কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক: মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের ১০ কোটি টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে পাবনা পৌর সদরের এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা সীমা আক্তার (৪০)কে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

অভিযুক্ত স্কুল শিক্ষিকা সীমা আক্তার (৪০) পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার শিক্ষিকা। তিনি পাবনা পৌর সদরের আটুয়া হাউজ পাড়া মহল্লার মৃত হানিফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সারাদিন তাকে বাসায় অবরুদ্ধ করে রাখেন প্রতারিত লোকজন। পরে ঐদিন রাত আটটার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রতারনার স্বীকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ওই শিক্ষিকা তাদের বৈধ ব্যবসার মাধ্যমে লাভ দেয়ার লোভ দেখান। শিক্ষক হওয়ায় সবাই তাকে সরল মনে বিশ্বাস করে টাকা দেন।

প্রতারনার স্বীকার আরেক ব্যক্তি বলেন, গরুর খামার ও আরো নানা ধরনের হালাল ব্যবসার নাম করে সবার কাছ থেকে টাকা নেন ঐ শিক্ষিকা। বিশ্বাস অর্জনের জন্য প্রথম কিছুদিন সবাইকে কথিত লাভের টাকা নিয়মিত দিতে থাকেন। এতে লোকজন তার কাছে হুমড়ি খেয়ে পড়েন। তিনি সবমিলিয়ে হাতিয়ে দেন অন্তত ১০ কোটি টাকা। এরপর গত একমাস ধরে তার সাথে গ্রাহকরা যোগাযোগ করতে পারছিলেন না। তখন তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করেন।

মানুষের কাছ থেকে অর্থ নেয়ার বিষয়টি গণমাধ্যমে স্বীকার করে ঐ নারী জানান, এক জনের কাছ থেকে টাকা নিয়ে আরেক জনকে দিয়েছি। আমার কোন বৈধ ব্যবসা নাই। যারা টাকা দিয়েছে তাদেরকে সুদে অনেক টাকা লাভ দিয়েছি। আমি কারো টাকা আত্মসাৎ করি নাই।

তিনি দাবি করেন, মানুষ না জেনে না বুঝে তাকে টাকা দিয়েছে, এটা তাদের ভুল। যারা খোঁজ খবর না নিয়েই অন্ধ বিশ্বাসে টাকা দিয়েছেন ভুল তাদেরই।

তিনি আরও বলেন, সম্প্রতি যারা আমাকে টাকা দিয়েছে তাদের টাকার হিসাব করেছি। এর পরিমাণ তিন কোটি টাকা। আমি এসব টাকা দিয়ে দেবো। আর যারা লাভের আশায় দিয়েছেন তাদের দাবি করা টাকা দিতে পারব না।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অনেকেই তার বিরুদ্ধে তথ্য প্রমান নিয়ে এসেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে মামলা দায়ের করা হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা