অপরাধ

বিকাশ প্রতারক চক্রের ৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মাধ্যমে বিকাশ গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার সাত তরুণ। ‘বিকাশ কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার বিকাশ অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে। অ্যাকাউন্টটি স্বাভাবিক করতে হলে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। নাম-ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, সর্বশেষ লেনদেন কবে, কত? মোবাইলে মেসেজের মাধ্যমে ৬ ডিজিটের একটি সংখ্যা প্রেরণ। এরপর সংখ্যা জিজ্ঞেস করার কিছুক্ষণ পর অ্যাকাউন্টের সব টাকা উধাও! নাম্বার বন্ধ।’

বিকাশ অ্যাপস ব্যবহার করে এভাবেই দীর্ঘদিন ধরে জনসাধারণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এ প্রতারক চক্রের সদস্যরা। এরা নিজেদের বিকাশ প্রধান কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করাতেন।

ফরিদপুরের মধুখালীতে বিকাশ প্রতারক দলের সদস্য সন্দেহে ইয়াবাসহ সাত তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতার হওয়া ওই তরুণদের কাছ থেকে চল্লিশটি ইয়াবা এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত চব্বিশটি মোবাইল ফোনসহ বিয়াল্লিশটি সিমকার্ড জব্দ করা হয় ।

গ্রেফতারকৃত সাত তরুণ হলেন, ডুমাইন পশ্চিম পাড়া গ্রামের মো. সখিন বিশ্বাস (৩২), মো. বিপ্লব শেখ (২৫), মো. পারভেজ শেখ (২৫), মো. সাখাওয়াত শেখ (২২), মো. মিঠুন শেখ (২৫), মো. শেখ আবু সাইদ(২২) এবং নিশ্চিন্তপুর গ্রামের মো. এনামুল হোসেন (২৫)।

এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সিম বিক্রেতার সঙ্গে পরস্পর যোগসাজস করে ভুয়া নামে সিমকার্ড রেজিস্ট্রেশন এবং ব্যবহার করে অসাধু ডিএসআরদের (বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এজেন্ট) মাধ্যমে ভুয়া বিকাশ অ্যাকাউন্ট খোলে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতারক চক্রের সদস্যরা দুর্নীতিপরায়ণ ডিএসআরগণের কাছ থেকে অর্থের বিনিময়ে বিকাশ এজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ওইসব ভুয়া রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগণের কাছে নিজেকে বিকাশ প্রধান কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে। কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ অ্যাপস ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া ওই সাত তরুণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা