সারাদেশ
জমি সংক্রান্ত

বিরোধের জেরে শিক্ষিকার পরিবারের উপর হামলা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল শিক্ষিকার পরিবারের উপর হামলা হয়েছে। এঘটনায় স্কুল শিক্ষিকার স্বামী নূর হোসেন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঈশ্বরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের চরহোসেনপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে মুহাইমিনুল ইসলাম শামিম (৩৬) হাদিস মিয়া (৩৩) আলম মিয়া (২২) ও মৃত ছফির উদ্দিনের ছেলে আলাল উদ্দিনের সাথে স্কুল শিক্ষিকার স্বামী নূর হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে ২৭মে শুক্রবার বিকালে বাদীর জয়বাংলা মোড়ে অবস্থিত সোনার মদিনা ফার্নিচার ডোর এন্ড গ্যালারী দোকানে হামলা চালিয়ে স্কুল শিক্ষিকার স্বামী নূর হোসেনকে দোকান থেকে বের করে দেয়।

পরে নূর হোসেনের ডাক চিৎকারে স্কুল শিক্ষিকা ও তার মেয়ে এগিয়ে আসলে বিবাদীগণ তাদেরকে মারধর করে আহত করে। এতে স্কুল শিক্ষিকার স্বামী নুর হোসেন, স্কুল শিক্ষিকা ও মেয়ে আহত হয়। পরে এলাকাবাসী তাঁদেরকে উদ্ধার করে ডাক্তারে কাছে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে স্কুল শিক্ষিকার স্বামী নুর হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১১ সাল থেকে আদালতে মামলা চলে আসছিল। প্রথমে ঈশ্বরগঞ্জ সিনিয়র জর্জ আদালতের রায় আমার পক্ষে হলে ময়মনসিংহ ৩য় যুগ্ম জর্জ আদালতে রানা আল মাসুদ আপীলে করে। আপীলে না পেয়ে পুনঃবিবেচনার আপীল করে। সর্বশেষ মহামান্য হাইকোর্টে আপীল করলে ১১৮৪/২০১৯ নং আপীলে আদালত রায় আমার পক্ষে আসে। সর্বশেষ মাহামান্য হাইকোর্টের রায় প্রাপ্ত হয়ে উক্ত ভূমির মালিক এবং ভূমিতে আমার দখলে বিদ্যমান রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. মোহাইমিনুল ইসলাম শামীম বলেন, নূর হোসেনের পিতার সঙ্গে আমার পিতা একটি এওয়াজ বদল দলিল করেন। পরে তাঁদের জমি বুঝে নিলেও আমার পিতারটা বুঝিয়ে না দিয়েই নূর হোসেনের পিতা মারা যান। এরপর আমরা আমাদের জমির দখল চাইলে উল্টো আমাদের মারধর করতে আসে। শুক্রবার বিকেলে আমাদের পাওনা জমি বুঝিয়ে দিতে বললে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে নূর হোসেন। একপর্যায়ে আমাকে মারধর করতে উদ্বুদ্ধ হলে স্থানীয় লোকজন এসে আমাকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান (পিপিএম) জানান, দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। আদালতের রায়ের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা