অপরাধ

মডার্নার টিকা রাখায় ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে মডার্নার টিকা জব্দের ঘটনায় দোকানের মালিকসহ ৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দক্ষিণখান থানায় এ নিয়ে মামলা করা হয়েছে।

এর আগে রাতে রাজধানীর দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে মডার্নার ২০ ডোজ টিকা জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে।

বুধবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে রাজধানীর দক্ষিণখানের চালাবন এলাকায় অভিযান চালিয়ে ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে তাকে আটক করা হয়। এ সময় ফার্মেসি থেকে মডার্না টিকার দুই অ্যাম্পল এবং ২০টি ফাঁকা বক্স জব্দ করা হয়। সাধারণত প্রতি বক্সে ১০টি করে অ্যাম্পল ইনজেকশন থাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক দম্পতিকে করোনা টিকা দেয়ার প্রমাণ পায় পুলিশ। এ ছাড়া ওই ফার্মেসি থেকে আরও অনেককে টিকা দেয়া হয়েছে বলে তথ্য মিলেছে।

রাতে দক্ষিণখান থানার পরিদর্শক (ওসি) আফতাব উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফার্মেসি থেকে মডার্না ভ্যাকসিনের দুটি ভাওয়েল উদ্ধার করা হয়েছে, যা ১৪-১৮ জনের শরীরে প্রয়োগ করা যেত। এছাড়া ভ্যাকসিনের বেশকিছু খালি বোতল জব্দ করা হয়েছে। পরে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেয়ায় প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে আটক করা হয়।

ওসি আফতাব উদ্দিন আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ফার্মেসিতে ৫০০ টাকার বিনিময়ে প্রতি ডোজ করোনার টিকা দেয়া হতো। তবে এ পর্যন্ত কতজনকে সেখানে টিকা দেয়া হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কোথা থেকে কীভাবে এ ভ্যাকসিন তার কাছে এলো এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা