অপরাধ

সিগারেটের টুকরায় ধরা পড়লো খুনি

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের সালথায় ফেলে যাওয়া সিগারেটের টুকরার সূত্র ধরে এক ব্যাটারিচালিত রিকশাচালকের খুনি শনাক্তের দাবি করেছে পুলিশ। খুনি চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ফরিদপুর পুলিশ লাইনস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

নিহত চালকের নাম লাবলু ফকির (৪০)। তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের হোসেন ফকিরের ছেলে। ১০ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে আটঘর-জয়কাইল সড়কের পাশের একটি খাদ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত লাবলুর স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ১২ আগস্ট সালথা থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করেন সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।

আজ সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের বিষয়ে লিখিত বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম।

হত্যার রহস্য উদ্‌ঘাটনের বিবরণ দিয়ে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, লাবলুর লাশ উদ্ধারের স্থান থেকে ডার্বি সিগারেটের একটি খাওয়া অংশ উদ্ধার করা হয়। পরে জানা যায়, এ সিগারেট খান দক্ষিণ আটঘর গ্রামের মো. ওহিদ গাজী (৩২)। গত সোমবার রাতে সালথা বাজারের যে দোকান থেকে ডার্বি সিগারেট কেনা হয়েছিল, পুলিশ সেটি শনাক্ত করে। হত্যার সময় খুনিকে প্রতিরোধ করেন লাবলু। তিনি ঘুষি দেন, এতে ওহিদের দাঁত ভেঙে যায়। স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে তিনি চিকিৎসাও নেন। ওই সূত্র ধরে আজ ওহিদকে গ্রেফতার করা হয়। পরে ওহিদ পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, ওহিদ গাজী ছাড়াও গ্রেফতার করা হয় সালথা উপজেলার মীরকান্দি গ্রামের মো. হাতেম ফকির (৩২), একই গ্রামের মো. মিলন মীর (২৫) ও মো. সোহাগ মাতব্বর (২২) এবং পাশের বোয়ালমারী উপজেলার সুগন্ধী গ্রামের মো. আজিজুল খানকে (২৬)।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিরা স্বীকার করেন যে রিকশাচালকের কাছে থাকা ১৫ হাজার টাকা ও ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাই করার জন্যই লাবলুকে অপহরণ করে হত্যা করেন তাঁরা।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, আজ বিকেলে আসামিদের ফরিদপুরের ৬ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা