অপরাধ

পরীমনির জামিন শুনানি ১৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: মাদক মামলায় কারাগারে থাকা আলোচিত অভিনেত্রী পরীমনির জামিনের জন্য আবার আবেদন করেছেন তার আইনজীবী। এ আবেদনের ওপর শুনানির জন্য বুধবার দিন রেখেছে আদালত।

রোববার (১৬ আগস্ট) ঢাকার মুখ্যমহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালতে এ আবেদনটি করেন পরীমনির আইনজীবী মজিবুর রহমান।

আবেদন গ্রহণ করে শুনানির জন্য আদালত ১৮ আগস্ট দিন রেখেছেন বলে নিশ্চিত করেন তিনি।

পরীমনিতে তার বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট মাদকদ্রব্যসহ আটক করে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব)। পরদিন এই অভিনেত্রীর বিরুদ্ধে বনানী থানাতে একটি মাদক মামলা করে বাহিনীটি। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে চারদিনের রিমান্ডে পাঠায় আদালত।

ওই রিমান্ড শেষে আদালতে তোলা হলে পরীমনিকে আবার দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত। দুই দফা রিমান্ড শেষে গত শুক্রবার তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

আদালতে প্রতিবারই জামিনের আবেদন করেছিলেন পরীমনির আইনজীবীরা, কিন্তু বিচারক তা নাকচ করে দেন।

আদালত পরীমনিকে ডিভিশন দেয়ার আদেশ দিলেও এ বিষয়ে কাগজপত্র হাতে না পাওয়ায় তাকে সাধারণ বন্দিদের সেবাই দেয়া হচ্ছে বলে জানিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব-মহিলা কারাগার) মো. আব্দুল জলিল বলেন, পরীমনিকে কারাগারের কোয়ারেন্টিন সেন্টার রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে। তাকে ডিভিশন দেয়ার আদেশ এখনও আমরা পাইনি। ১৪ দিন পর তাকে আমরা সাধারণ বন্দিদের সেলে দিয়ে দেব।

পরীমনির খাবারের তালিকা সম্পর্কে জানতে চাইলে আব্দুল জলিল বলেন, তিনি এখনও কোনো ডিভিশন পাননি, সাধারণ বন্দি হিসেবেই আমাদের এখানে এসেছেন। তাই সাধারণ বন্দিদের মেন্যু ফলো করা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা