অপরাধ

বিএনপি নেতাকে গুলি করে হত্যা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা (৫০) হত্যার ঘটনায় পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে। এ হত্যাকাণ্ডের ২৪ঘন্টার মধ্যেই পুলিশ দুই দফায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোট চার আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের হেদু মিয়ার ছেলে আক্তার আহম্মদ (২৪) একই গ্রামের মফিজের ছেলে জসিম মাঝি (৩০)।

রোববার (১৫ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেরার আন্ডারচর ইউনিয়নের একাধিক স্থানে সুধারাম থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় ঘটনায় শনিবার (১৪ আগস্ট) নিহতের ভাই আমিনুল হক বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১০-১২ জনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম তালতলা নামক স্থানে এলোপাথাড়ি গুলি করে ও নির্মমভাবে কুপিয়ে বিএনপি নেতা হারুনুর রশিদ মোল্লা ওরফে হারুন মোল্লাকে হত্যা করা হয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা