অপরাধ

কুমিল্লায় ২৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় সংঘবদ্ধ মাদক চোরাকারবারি চক্রের দুই সহোদরসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২৮ হাজার পিস ইয়াবা, বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিলসহ নগদ প্রায় দেড় লাখ টাকা ও ছয়টি পাসপোর্ট জব্দ করা হয়। জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ ও ধনুয়াখোলা এলাকায় র‌্যাবের কুমিল্লা ক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

রোববার (৮ আগস্ট) দুপুরে র‌্যাবের কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ গ্রামের এমদাদুল হক (৪০), তার ভাই আবু কাউছার (২৬), বড়দৌল গ্রামের আব্দুল মতিন (৬২), ধনুয়াখোলা গ্রামের তৌহিদুল ইসলাম (২৮), জাকারিয়া (২৭) ও আলাউদ্দিন (২৭)।

ব্রিফিংয়ে মেজর মোহাম্মদ সাবিক হোসেন বলেন, গ্রেফতারকৃত এমদাদুল হক ও তার ভাই আবু কাউছারসহ তাদের আরও চারভাই এবং এমদাদুল হকের শ্বশুর গ্রেফতারকৃত আবদুল মতিন সংঘবদ্ধ মাদক কারবারি। তারা সৌদি আরবে চাকরি বা ব্যবসা করার পাশাপাশি বিভিন্ন সময়ে দেশে এসে বড় পরিসরে মাদক ব্যবসা পরিচালনা করে। দেশে স্বল্প সময়ের জন্য এসে মাদকের বড় ধরনের চালানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে পুনরায় তারা প্রবাসে পাড়ি জমায়।

দেশের বিভিন্নস্থানে মাদক ব্যবসায় তাদের বেশ কয়েকটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। গোপন সূত্রের এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিনে ও রাতভর জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ ও ধনুয়াখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ছয়জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা, বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল, ছয়টি পাসপোর্ট এবং নগদ এক লাখ ৪৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার শক্তিশালী নেটওয়ার্কের বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত এমদাদুল হকের আরও চার ভাই পলাতক মো. জলিল, মো. খলিল, মো. লিটন ও মো. খোকন প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে রবিবার দুপুরে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা