অপরাধ

আজ কার বাসায় কী পেলো সিআইডি

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মডেল মরিয়ম আক্তার মৌ এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় একযোগে তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (৭ আগস্ট) রাতে তল্লাশি শেষে অভিযানে অংশ নেওয়া সিআইডির কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, প্রত্যেকের বাসা থেকে কাগজপত্র, কিছু প্রযুক্তিগত গুরুত্বপূর্ণ জিনিস জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এগুলো জানানো হচ্ছে না। তবে পরে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তল্লাশিতে অংশ নেওয়া সিআইডির এক কর্মকর্তা জানান, নায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ ও হেলেনা জাহাঙ্গীরের বাসায় একযোগে তল্লাশি চালানো হয়। এ সময় হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, পেনড্রাইভ ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।

রাতে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, মামলার তদন্তের স্বার্থে হেলেনা, পরীমনি, পিয়াসা, মৌ ও রাজের বাসায় তল্লাশি চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। প্রয়োজন হলে আবারও তল্লাশি চালানো হবে।

সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, পরীমনি, পিয়াসা, মৌ, রাজ র‍্যাব ও গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে আটক হন। তাদের সবার বাসা থেকেই মাদক উদ্ধার করা হয়েছে। পৃথক পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সবাই বিভিন্ন মেয়াদে রিমান্ডে আছেন। তাদের মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা