অপরাধ

পরীকাণ্ডে সাকলায়েনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্কে’ জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলকে অব্যহতি দেয়া হয়েছে। মামলা তদন্তের খাতিরে পরীমনি ও সাকলায়েনের অনৈতিক মেলামেশার বিষয়টি খতিয়ে দেখছে ডিবি।

শনিবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সিদ্ধান্তে তাকে এ অব্যহতি দেয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি জানান, ডিএমপি কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী গোলাম সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে দেয়া হয়েছে। আমরা শিগগিরই তদন্ত কমিটি গঠন করবো।

এদিকে ডিএমপি সূত্র জানায়, গোলাম সাকলায়েনকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে প্রাথমিকভাবে সরিয়ে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হবে। এরপর একটি তদন্ত কমিটি করা হবে। ওই তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র আরও জানায়, পরীমনির সঙ্গে ডিবি এডিসি গোলাম সাকলায়েনের এমন সম্পর্কের বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলছে সমালোচনার ঝড়। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের বিষয়েও গুঞ্জন শুরু হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা