অপরাধ

পরীমনিকে গাড়ি উপহারদাতার খোঁজ মিলেছে

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনি চারদিনের পুলিশি রিমান্ডে রয়েছেন। বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটকের পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার ফেঁসে যাচেছন সেই বিত্তশালীরা, যিনি পরীমনিকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। তার নাম-পরিচয় পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনিও নজরদারিতে।

এই নায়িকার আলিশান ফ্ল্যাটে থাকা, বিলাসবহুল গাড়িতে চলাফেলা করার বিষয়টি তদন্ত করছেন গোয়েন্দারা। সিনেমায় অভিনয়ের আড়ালে পরীমনির অনৈতিক কাজে লিপ্ত হওয়া এবং মাদক গ্রহণসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে। নায়িকার ব্যবহৃত ফিয়াট অটোমোবাইলসের ‘মাসেরাতি’ ব্র্যান্ডের গাড়ির তথ্য পাওয়া গেছে। সাড়ে ৩ কোটি টাকার গাড়িটি পরীমনিকে কে উপহার দিয়েছেন, সে বিষয়েও জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। যদিও পরীমনি বলেছেন, গাড়িটি তিনি ব্যাংক লোন নিয়ে কিনেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানা যায়, পরীমনি গাড়িটি ব্যাংক লোন অথবা ক্যাশ টাকা দিয়ে কেনননি। একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নায়িকা তার থেকে গাড়িটি উপহার পেয়েছেন।

সূত্র আরও জানায়, পরীমনির সঙ্গে সম্পর্ক থাকা ওই ব্যাংক চেয়ারম্যানের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিনিও নজরদারিতে রয়েছেন। এছাড়া ওই ব্যাংকে পরীমনির বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে। সেগুলো এরইমধ্যে ফ্রিজ করা হয়েছে বলেও জানা গেছে।

২০২০ সালের ২৪ জুন পরীমণির সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। এর ২৪ ঘণ্টা পার না হতেই তিনি প্রায় সাড়ে ৩ কোটি টাকার রয়েল ব্লু রঙের মাসেরাতি গাড়িটি কেনেন।

পরীমণি-পিয়াসার মামলা সিআইডিতে
সিআইডিতে হস্তান্তর করা হয়েছে চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো।

একইসঙ্গে সিআইডিতে পাঠানো হয়েছে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোও। পুলিশ সদর দফতরের এক নির্দেশনায় এসব মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়।

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এসব মামলার তদন্ত সিআইডি করবে। কিছুক্ষণের মধ্যেই তাদের সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হবে।

পরীমনিকে মাদক সরবরাহ করতেন রাজ
চিত্রনায়িকা পরীমনির বাসায় প্রযোজক নজরুল ইসলাম রাজ মাদক সরবরাহ করতেন বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার (৪ আগস্ট) পরীমনিকে বাসা থেকে নতুন মাদক এলএসডি, আইস ও বিদেশি মদসহ আটকের পর বৃহস্পতিবার (৫ আগস্ট) তার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ওই অভিনেতার নাম শামসুর নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি ২০১৪ সালে সিনেমা জগতে আসেন। এ পর্যন্ত ৩০টি সিনেমা ও ৫/৭ টি টিভিসিতে অভিনয় করেছেন। তাকে পিরোজপুর থেকে ঢাকার সিনেমা জগতে আনেন আটক হওয়া প্রযোজক নজরুল ইসলাম রাজ।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে পরীমনি জানান, ২০১৬ থেকে তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করেন। মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে তিনি বাসায় একটি মিনিবার করেছেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ।’

খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেফতার হওয়া মো. নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করত এবং পার্টিতে অংশ নিত বলে গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।’

পরীমনির আসরে যারা আসতেন তাদের আটক করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে পরীমনির কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে। তার বাসায় যারা আসতো তাদের বিষয়েও তথ্য পাওয়া গেছে। সে বিষয়ে তদন্ত চলছে।’

এর আগে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পরীমনির বাসায় অভিযানে যান র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে পরীমনি বিষয়টি সবাইকে জানান। তিনি বলেন, অজ্ঞাত বিভিন্ন পোশাকের কয়েকজন ব্যক্তি বাসার বাইরে থেকে কলিং বেল দিয়ে দরজা খুলতে বলছে। আমি ভয় পাচ্ছি।

তিনি থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তার পরিচিতদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বাইরে থেকে বারবার র‍্যাব তাদের পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। পরে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাসার বারান্দা দিয়ে দেখে বিকেল ৪টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেয়া হয়। এরপর র‍্যাব সদস্যরা ভেতরে ঢোকেন ও তল্লাশি শুরু করেন।

এছাড়া একই দিন প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর বাসায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ আটক করে র‌্যাব। এসময় তার বাসা থেকে মাদক ও পর্নোগ্রাফির বিভিন্ন উপাদান জব্দ করা হয়।

গত ৯ জুন সাভারের বিরুলিয়ায় অবস্থিত ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি নিজেই। পরে ১৪ জুন সাভার মডেল থানায় নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

সাননিউজ/এএসএম/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা