অপরাধ

হেফাজতের তান্ডবে কেড়ে নেওয়া পুলিশের পিস্তল উদ্ধার

চট্টগ্রাম ব্যূরো :
গত মার্চ মাসে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের তান্ডবের সময় কেড়ে নেওয়া পুলিশের পিস্তল ও ১৬ রাউন্ড গুলি অবশেষে উদ্ধার হয়েছে। উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ড মিরেরখিল গ্রামের একটি বাড়ির পেছনে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এই পিন্তল ও গুলি উদ্ধার করে পুলিশ।

সোমবার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, ঘটনার প্রায় আড়াই মাস পর রবিবার (৬ জুন) সন্ধ্যায় এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারিতে সংঘর্ষ হয়। এ সময় হেফাজতের নেতাকর্মীরা হাটহাজারী থানায় ভাঙচুর চালায়। স্থানীয় ভূমি অফিসেও অগ্নিসংযোগ করে। সংঘর্ষ চলাকালে চার জন নিহত হয়।

পুলিশ বাধা দিলে হেফাজতের নেতাকর্মীরা এএসপি (শিক্ষানবিশ) প্রবীর ফারাবীসহ ৪ পুলিশ কর্মকর্তাকে মাদ্রাসার ভেতর আটকে রেখে মারধর করে। তাদের মধ্যে হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফের একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি খোয়া যায়। এই ঘটনায় হাটাহাজারী থানায় একটি মামলাও হয়।

তবে গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পিস্তল ও গুলি মিরেরখিল গ্রামের একটি জঙ্গলে রয়েছে। পরে সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম জানান, হেফাজতের তান্ডবের ঘটনায় হাটহাজারী থানায় এ পর্যন্ত মোট ৯টি মামলা হয়েছে। যার মধ্যে অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগের মামলাটিও রয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা