ফাইল ফটো
অপরাধ

সাবিরার খুনি শনাক্তে মিলছে না সূত্র

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের কনসালট্যান্ট (সনোলজিস্ট) ডা. কাজী সাবিরা রহমানের খুনিকে শনাক্ত করতে কোন সূত্রই পাচ্ছে না পুলিশ। পুলিশ বলেছে, এ চিকিৎসকের হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তার মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে রহস্য উদ্‌ঘাটনের কাজ চলমান।

গত ৩০ মে রাতে কলাবাগানে ভাড়া বাসায় খুন হন চিকিৎসক সাবিরা। ৩১ মে সকালে তার রক্তাক্ত ও দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। সাবিরার গলা কাটা, পিঠে ধারালো অস্ত্রের আঘাত ও পোড়া ছিল। এ ঘটনায় করা মামলা কলাবাগান থানা-পুলিশ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ছায়া তদন্ত করছে।

সাবিরার ফ্ল্যাটটি ছিল ৩ কক্ষের। একটিতে থাকতেন তিনি। দুই কক্ষে দুই তরুণী থাকতেন। তার পাশের কক্ষে থাকা কানিজ সুবর্ণা মডেলিং করেন। অন্য কক্ষে থাকা তরুণী ঈদের আগে বাড়িতে গিয়ে ঢাকায় ফেরেননি। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

শনিবার (৫ জুন) পুলিশের নিউ মার্কেট অঞ্চলের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, সাবিরার স্বজন, সাবলেট কানিজ সুবর্ণা, তার বন্ধু, বাড়ির তত্ত্বাবধায়ক ও গৃহকর্মী, ভবনের বাসিন্দাসহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারো কাছ থেকেই খুনের কোন তথ্য মেলেনি। ভবন ও আশপাশে কোন সিসিটিভি ছিলো না। সাবিরার ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির কাছে পাঠানো হয়েছে।

শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, খুনের আগে গত ৩০ মে সকাল ১০টার দিকে বা তারও আগে সাবিরার কাছে কারা এসেছিলেন, কানিজ তা দেখেননি। তিনি এসময় বাসায় ছিলেন না বলে দাবি করেছেন। কানিজ এ বছরের ফেব্রুয়ারিতে সাবিরার ভাড়া বাসায় সাবলেটে নেন।

জিজ্ঞাসাবাদে কানিজ পুলিশকে বলেছেন, তিনি ঘটনার দিন সকাল ৬টায় প্রাতর্ভ্রমণে যান। তখন সাবিরার কক্ষের দরজা বন্ধ ছিল। সকাল সাড়ে ৯টায় ফিরে ওই কক্ষ থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তিনি দারোয়ানকে ডাকেন। দারোয়ান ডাকেন আরেক নারীকে। পরে মিস্ত্রি দরজার তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। তখন কক্ষটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেন। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। সাবিরা বিছানায় উপুড় হয়ে পড়ে ছিল। কানিজ সুবর্ণা কলাবাগান থানা-পুলিশকে খবর দেন। পরে সাবিরার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা