অপরাধ

আরএনবির জালে চোরাই তেলসহ রেল কর্মচারী

চট্টগ্রাম ব্যুরো: রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাতে প্রায় ৫০ লিটার ডিজেল তেলসহ আটক হয়েছে রেলওয়ের কর্মচারী মাহবুবুল ইসলাম। চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকা থেকে তাকে আটক করে আরএনবি।

আরএনবির চিফ-ইন্সপেক্টর মোহাম্মদ সালামত উল্লাহ মঙ্গলবার (১ জুন) বিকেলে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার (৩১ মে) সন্ধ্যার দিকে রিকশাযোগে তেল ভর্তি গ্যালন নিয়ে কদমতলী থেকে ডিটি রোডের দিকে যাচ্ছিল রেল কর্মচারী মাহবুবুল।

মাঝপথে তাকে আটক করে আরএনবির সদস্যরা। পরে তার সাথে থাকা তেলের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। একপর্যায়ে তাকে নিয়ে আসা হয় রেলস্টেশনের আরএনবি চৌকিতে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পাচারের কথা স্বীকার করেন তিনি। সেই সাথে রেলওয়ের আরও কয়েকজন কর্মচারী জড়িত আছে বলে জানায় ওই কর্মচারী।

মাহবুবুল ইসলাম রেলওয়ের সংকেত বিভাগে ডিজেল মেকানিক পদে কর্মরত আছেন বলে জানান মোহাম্মদ সালামত উল্লাহ।

আরএনবি কমাড্যান্ট শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তেল চুরির বিষয়টি স্বীকার করেছে মাহবুবুল ইসলাম। আমরা তাকে আদলতে সোপর্দ করেছি। বাকিটা আদালত দেখবে আর তদন্তে কারো নাম আসলে সেটা দেখা যাবে।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা