অপরাধ
এলএসডি বেচাকেনা

৫ ছাত্র দিলো আরও ১৫ দলের তথ্য

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আরও ১৫টি দল এলএসডি সেবন ও বেচাকেনায় সক্রিয়ভাবে জড়িতে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এলএসডিসহ গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী পুলিশকে এ তথ্য দিয়েছে।

রোববার (৩০ মে) পল্টন থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ।

ভয়ঙ্কর নেশা এলএসডির নাম আলোচনায় এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মর্মান্তিক মৃত্যুর পর। তখন তিন বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরুর আগেই শনিবার রাতে শাহজাহানপুর, রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকায় অভিযানে নামে পুলিশ।

অভিযানে গ্রেপ্তাররা হলেন- নাজমুল ইসলাম (২৪), এসএম মনওয়ার আকিব (২০), সাইফুল ইসলাম সাইফ (২০), নাজমুস সাকিব (২০) ও বিএম সিরাজুস সালেকীন (২৪)। এরা প্রত্যেকেই ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এই চক্রে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের কাজ চলছে বলে জানান মো. আ. আহাদ।

এ নেশার ফাঁদে পড়েছেন আরও অনেকে। এলএসডির ক্রেতা-বিক্রেতার তালিকা রয়েছে আইশৃঙ্খলা বাহিনীর কাছে। তালিকাটি যাচাই-বাছাই করে আইশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

এ মাদক সেবনকারীকে দেয় অন্যরকম অনুভূতি। সেবনের পর হারিয়ে যায় হিতাহিত জ্ঞান। সব কিছুই চলে যায় সেবনকারীর নিয়ন্ত্রণের বাইরে। মনে পড়ে অনেক পুরনো কথা এবং পুরনো কষ্ট বাড়িয়ে দেয় বহুগুণে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা