অপরাধ

টিকটক হৃদয়দের ফাঁদে পড়া তরুণী উদ্ধার

ভারতে সংঘবদ্ধ চক্রের যৌন নির্যাতনের শিকার বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে বেঙ্গালুরু পুলিশ। শনিবার (২৯ মে) আসামভিত্তিক গণমাধ্যম টাইমএইট এ খবর প্রকাশ করেছে।

ওই তরুণীকে বিবস্ত্র করে দলবদ্ধ যৌন নির্যাতন করা হয়, তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভারতে ঘটনাটি তুমুল আলোচিত হয়।

ভিডিওতে দেখা ৫ নির্যাতনকারীর ছবি প্রকাশ করে আসাম পুলিশ। নির্যাতনকারীদের সন্ধান চেয়ে পুরস্কারও ঘোষণা করা হয়। পরে বৃহস্পতিবার বেঙ্গালুরুর একটি ভাড়া বাসা থেকে ৬ জন গ্রেপ্তার হন। শুক্রবার উদ্ধার হলেন ওই তরুণী।

এর আগে বাংলাদেশের পুলিশ ভিডিওতে দেখে এক যুবককে শনাক্ত করে। তিনি ঢাকার মগবাজারের বাসিন্দা রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নির্যাতনের শিকার মেয়েটির পরিবারের সন্ধান পায় পুলিশ।

বৃহস্পতিবার মেয়েটির বাবা রাজধানী হাতিরঝিল থানায় হৃদয়সহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা করেন।

অপরদিকে মেয়েটিকে নির্যাতনে জড়িত ছয়জনকে ধরার পর তাঁদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেছে বেঙ্গালুরু পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা