অপরাধ

ওয়ারীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক 

নিজস্ব প্রতিবেদক : ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এসময় তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, ১টি চাপাতি, ৩টি ছুরি, ৪টি মোবাইল ও নগদ- ১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. শামসুল হক হৃদয় (২৪), মুরাদ হোসেন (২৩), মো. আকবর হোসেন ওরফে সোহেন (২৪), মো. আকবর হোসেন (৩০), মো. রিপন (২৭) ও রাকিব (২৩)।

র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার রাতে ওয়ারী থানাধীন জয়কালি মন্দির এবং কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের বরাত দিয়ে তিনি জানান, আটকরা বিভিন্ন নির্জনস্থানে পথচারীদের ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ নানা মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিলো।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

অ্যাজমা থাকলে এড়িয়ে চলুন এই খাবারগুলো

অ্যাজমা বা হাঁপানি একটি দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ। এটি পুরোপুরি খাদ্যনির...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

ব্রাজিলে বড় ধাক্কা, ইনজুরিতে ছিটকে পাকেতা

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা