অপরাধ

বিমানবন্দরে ডাক বিভাগের মালামালে ইয়াবা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ডাক বিভাগের একটি ব্যাগে ইয়াবা পাওয়া গেছে। এঘটনায় ডাক বিভাগের ৪ কর্মচারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ মে) সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

এ সময় দুই হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আটক অভিযুক্ত চার কর্মচারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টার দিকে বিমানবন্দরের ৮ নং হ্যাংগার গেটে পোস্ট অফিসের একটি মালামাল স্ক্যানিং করার সময় এভিয়েশন সিকিউরিটির (এভসেক) স্ক্যানার এ এস জি সুলতান মাহমুদ একটি ব্যাগের ভেতর ইয়াবা সাদৃশ্য বস্তু শনাক্ত করেন। এরপর তিনি ঊর্ধ্বতনদের বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে এসে দুই হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডাক বিভাগের ৪ কর্মচারীকে আটক করা হয়।

তৌহিদ-উল আহসান বলেন, অভিযুক্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিমানবন্দর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা