অপরাধ

একাধিক বান্ধবীর একাউন্টে পিকে হালদারের টাকা!

সান নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে পিকে হালদার তার একাধিক বান্ধবীর একাউন্টে পাঠিয়েছেন বলে দাবি করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

রোববার (২০ ডিসেম্বর) দুদক আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘পিকে হালদারের একাউন্ট থেকে তার একাধিক গার্লফ্রেন্ডের একাউন্টে টাকা পাঠানের প্রাথমিক তথ্য এসেছে। পিকে হালদারের কারণে দেউলিয়া হতে বসা আর্থিক প্রতিষ্ঠানের ভুক্তভোগীদের অনেকেই এসে আমাকে এসব তথ্য দিয়েছেন। এখন এ বিষয়ে তদন্ত হলে যদি গার্লফ্রেন্ডদের একাউন্টে টাকা পাঠানের বিষয়টি প্রমাণিত হয় সেক্ষেত্রে তারাও আসামী হবেন।’

দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয় পি কে হালদার জালিয়াতির মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং থেকে নামে-বেনামে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। যার প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল লিজিং তার গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করে। এরই মধ্যে গোপনে দেশ ছাড়েন হালদার।

পরবর্তীতে জানা যায় শুধু ইন্টারন্যাশনাল লিজিংই নয়, দেশের আরো কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান পি কে হালদারের কারণে দেউলিয়া হতে বসেছে। এমন বাস্তবতায় নিজেদের টাকা ফেরত পেতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের একাধিক গ্রাহক আদালতের শরণাপন্ন হন।

একপর্যায়ে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা ও গ্রেফতারে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়ে আদেশ দেন হাইকোর্ট।- বাসস

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যেই দেশের সব...

আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী: সাবিনা ইয়াসমিন

নতুন গানে সাবিনা ইয়াসমিন। শিরোনাম এখনো চূড়ান্ত না হলেও রেকর্ডিং সম্পন্ন হয়েছে...

অন্যের আপন হয়ে উঠবেন যেভাবে

ব্যস্ত জীবনে ছোট ছোট মানবিক আচরণই একজন মানুষের কাছে আপন হয়ে ওঠার সবচেয়ে সহজ উ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা