অপরাধ

গৃহবধূকে হত্যাচেষ্টায় স্বামী-শ্বশুর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরের গ্রেফতার দু’জনকেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- ধুনট উপজেলার ছোট চিকাশি গ্রামের সাজু মিয়া (২৫) ও তার বাবা রফিকুল ইসলাম (৫০)।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার জোড়খালি গ্রামের শাহজাহান আলীর মেয়ে সাথী খাতুনকে (২১) তিন বছর আগে বিয়ে করেন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাজু মিয়া। বিয়ের সময় সত্তর হাজার টাকা যৌতুক দেন কনের বাবা। তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। এদিকে এক বছর আগে থেকে সাজু মিয়া তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে আরও তিন লাখ টাকা যৌতুক আনতে বলেন।

কিন্তু সাথীর মা-বাবা অতিরিক্ত যৌতুকের টাকা দিতে রাজি হয়নি। এ কারণে ক্ষুব্ধ হয়ে সাথীর ওপর নানাভাবে নির্যাতন চালায় স্বামী ও তার পরিবার। নির্যাতনের এক পর্যায়ে গত ২৩ আগস্ট বিকেলে সাথীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যাচেষ্টা করে তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ।

এ ঘটনায় সাথীর চাচা আলম শেখ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাজু মিয়া ও তার মা-বাবা এবং বোনকে আসামী করা হয়েছে।
পুলিশ বুধবার (১৮ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাজু মিয়া ও তার বাবা রফিকুল ইসলামকে গ্রেফতার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ ঘটনায় মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা