অপরাধ

৬ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগের ঘটনায় বুধবার (২১ অক্টোবর) রাতে অভিযুক্ত ৪ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো, নাছির (১৯), এনায়েত (১৬),উজ্জ্বল (১৫) ও আরিফুল(১৬)।

এদিকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকায় মাহিন মাস্টারের ভাড়া বাসায় তিন বন্ধুর সহযোগিতায় ওই কিশোরীকে ধর্ষণ করে খাইরুন নেছা স্কুলের ৮ম শ্রেণির ছাত্র নাসির।

নাছিরের বাসার সামনে ভুক্তভোগী কিশোরী খেলাধুলা করার সময় নাছির ও এনায়েত ওই কিশোরীকে টেনে হিঁচড়ে নাছিরের বাড়ির নিচতলায় রুমের ভেতর নিয়ে যায়। এরপর নাছির ধর্ষণ করে। এ সময় নাছিরের বন্ধু উজ্জ্বল ও আরিফুল দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ৪ জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা