অপরাধ

ফেসবুকে নারী সেজে প্রতারণার দায়ে আটক ১

নিজস্ব প্রতিবেদক :

ফেসবুকে নারী সেজে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে এক প্রতারককে আটক করেছে র‍্যাব-৪। আটক প্রতারকের নাম, মাসুক মিয়া (২৮)। তার বাড়ি সিলেট জেলায়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাসুক Soniya Akter keya নামে ফেইক ফেসবুক আইডি খুলে Tanzim Mehezabin Khan Sneha নামক মেয়ের ছবি প্রোফাইল পিকচার ব্যবহার করে নিজেকে লন্ডন প্রবাসী পরিচয় দিয়ে বিভিন্ন ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব স্থাপন করে। কখনো ম্যাসেঞ্জারে, আবার কখনো মোবাইলে সরাসরি কণ্ঠ পরিবর্তন করে মেয়ে কণ্ঠে কথা বলে বিভিন্ন চরিত্রে অভিনয় করে উপরিউক্ত প্রক্রিয়ায় প্রতারণা করে নিরীহ ভুক্তভোগীদের কাছ থেকে এ পর্যন্ত ১৫-২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামি এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা