১২ কেজি গাঁজাসহ আটককৃত স্বামী-স্ত্রী
অপরাধ

ব‌রিশা‌লে ১২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

ব‌রিশাল: নগরী‌র রসূলপুর ক‌লোনি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে ১২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী‌কে আটক ক‌রে‌ছে ডি‌বি পু‌লিশ। তারা হচ্ছেন, ওই কলোনির পলাশ হাওলাদার ও তার স্ত্রী লি‌পি বেগম‌।

বৃহস্প‌তিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌ‌নে ৯টায় মে‌ট্রো ডি‌বি কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে উপ-ক‌মিশনার (ডি‌বি) মনজুর রহমান জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সন্ধ্যায় ওই অভিযান চালানো হয়। আটককৃত‌দের বসতঘরেই ওই গাঁজা পাওয়া গেছে। তাদের বিরু‌দ্ধে কোতোয়ালি ম‌ডেল থানায় মামলা করা হ‌য়ে‌ছে।

‌তিনি জানান, লি‌পি বেগ‌মের বিরু‌দ্ধে তিন‌টি ও পলাশ হাওলাদা‌রের বিরু‌দ্ধে দুই‌টি মাদক মাদক মামলা র‌য়ে‌ছে। তারা দুজনই আত্মসমর্পণের কথা ব‌লে পু‌লিশ‌কে ধোঁকা দি‌য়ে মাদক ব্যবসা ক‌রে আস‌ছি‌লেন।

উপ-ক‌মিশনার বলেন, ‘রসূলপুর এলাকায় ১২ জন মাদক ব্যবসায়ীকে আমরা টা‌র্গেট ক‌রে‌ছি। এলাকা ভি‌ত্তিক মাদক নিয়ন্ত্র‌ণে কাজ কর‌ছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা