নিহত কল্পনা (ইনসেটে)
অপরাধ

কিশোরের ঘুষিতে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: স্কুলপড়ুয়া কিশোর মাইনুর রহমান সাকিবের এক ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৪২ বছর বয়সি গাড়িচালক হেলাল উদ্দিন কল্পনা। এই ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত কিশোরকে আটকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সে‌প্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া থানার মৃধাবাড়ি এলাকায় মৃধাবাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন কল্পনা ও আটককৃত কিশোর সাকিব ওই এলাকারই বাসিন্দা। এক ছেলে এবং এক মেয়ের বাবা হেলাল উদ্দিন বরিশালের এক‌টি বেসরকা‌রি প্র‌তিষ্ঠা‌নের গাড়িচালক ছিলেন। সাকিব এলাকার কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া নুরুজ্জামানের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সাকিব ও হেলাল উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সাকিব ক্ষুব্ধ হয়ে হেলালের ঘাড়ে সজোরে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন জানান, স্থানীয় কি‌শোরদের মা‌ঝে মার‌বেল খেলা নি‌য়ে বি‌রোধ হ‌লে নিহত হেলাল‌কে শা‌লিসদার মানা হয়। শা‌লিস করার সময় ওই কি‌শোর হেলা‌লের ঘাড়ে ঘু‌ষি দেয়। ঘা‌ড়ে আঘা‌তের চিহ্ন ও পাওয়া গে‌ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর পরই অভিযুক্ত কিশোরকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা