মৃত্যুদণ্ডপ্রাপ্ত মনির হোসেন
অপরাধ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রামে স্ত্রী মাকসুদা বেগমকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বাবা শফি রাঢ়ী ও ভাই নাসির রাঢ়ী বেকসুর খালাস পেয়েছেন। মা রাশিদা বেগম বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে আসামি তালিকা থেকে বাদ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ জানান, মনির হোসেন ৫০ হাজার টাকা যৌতুক দাবি করলে স্ত্রী মাকসুদা বেগমের পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। ২০১৩ সালের ৬ জানুয়ারি রাতে ওই টাকার দাবিতে মাকসুদাকে কিল-ঘুষি মেরে হত্যা করেন মনির। তাদের তিন বছরের একটি শিশুকন্যা ছিল।

এ ঘটনায় মাকসুদার ভাই আলাউদ্দিন মিয়া পরদিন চারজনকে আসামি করে হিজলা থানায় হত্যাটি মামলা করেন। একই বছরের ১৯ মে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ মামলায় ১৩ জনের সাক্ষ্য নেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। এতে অপরাধ প্রবণতা কমবে।

আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা