সংগৃহীত ছবি
সারাদেশ

কিশোর গ্যাংয়ের লিডারসহ আটক ৮

জেলা প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব) জয়পুরহাটে কিশোর গ্যাং ‘জানু গ্রুপ’ এর প্রধান তাজমির হোসেন সোহান (২৪) ও তার সাত সহযোগীকে আটক করেছে ।

আরও পড়ুন: বগুড়ায় আগুনে ১২ দোকান পুড়ে ছাই

শনিবার (২৩ মার্চ) সকালে র‌্যাব এসব তথ্য জানিয়েছে।

আটককৃতরা হলেন- সাকিব খান ওরফে রাতুল (২৩), আবদুল্লাহ মুমিন (২৩), জয়ন্ত কর্মকার (২১), আব্দুল হাই কাফি তামিম (২৩), পিযুষ মহন্ত ওরফে আনন্দ (২৪), জয় মহন্ত (২২) ও পিপাস মোল্লা (২৩)। তারা শহরের তাঁতিপাড়া, বুলুপাড়া, নিশিরমোড়, আদর্শপাড়া ও সাহেবপাড়ার বাসিন্দা।

র‌্যাব বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানিক দল স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। অভিযানে ‘জানু গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তাজমির হোসেন সোহান গ্রুপটির প্রধান হিসেবে কাজ করে। আর সাকিব, মুমিন, জয়ন্ত, তামিম, পিযুষ, জয় ও পিয়াস তার সহযোগী হিসেবে কাজ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: পুকুরে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত দিনদিন বৃদ্ধি পেয়েছে। এদের আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মাদক সেবন করে ছুরি, চাকু, লাঠি নিয়ে বিভিন্ন জনের ওপর হামলা করে। অভিযানে চাকু, গাঁজা সেবনের কলকি, গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা