সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল ৩ জনের

জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারিচালিত নসিমনের ধাক্কায় অটোরিকশাচালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : পুকুরে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

শুক্রবার (২২ মার্চ) সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ১ জনের ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সড়ক দুর্ঘটনায় আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় তাদের।

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মুত্তালিব মিয়া এবং একই গ্রামের বুধা শেখের ছেলে সবুজ মিয়া ও মজিবুর রহমানের ছেলে অটোচালক আশরাফুল ইসলাম।

আরও পড়ুন : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

স্থানীয়রা জানান, নিহতরা বাড়ি থেকে অটোরিকশায় করে নাকাইহাট ইফতারসামগ্রী কিনতে যাচ্ছিলেন। পথে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-ভাইয়া নাকাইহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে মাটির পাতিল বোঝাই একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা ও নসিমন খাদে পড়ে পাঁচজন আহত হন। আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে সেখানে অটোচালক আশরাফুল ইসলাম মারা যান। বাকি চার জনের অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মোত্তালেব মিয়া ও সবুজ মিয়া মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা