ছবি: সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় আগুনে ১২ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি: বগুড়ার সাতমাথা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ফলের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: জিম্মি জাহাজে বিধ্বংসী অস্ত্র বসানো হয়েছে

শুক্রবার (২২ মার্চ) রাত ১টার দিকে সাতমাথা এলাকার বিআরটিসি মার্কেট সংলগ্ন ফল মার্কেটে এ ঘটনা ঘটে। পরে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

ফল মার্কেটের ব্যবসায়ীরা বলেন, সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের পশ্চিমে ১২টি ফলের দোকান রয়েছে। প্রতিটি দোকানেই বিভিন্ন ধরনের ফলসহ খেজুর মজুত ছিল।

আরও পড়ুন: চকবাজারে জুতার কারখানায় আগুন

আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা এসে দেখেন দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের ধারণা, প্রতিটি দোকানে ১২-১৫ লাখ টাকার খেজুরসহ অন্যান্য ফল ছিল।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তাদের ৩টি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ ৮

তিনি আরও বলেন, এ মুহূর্তে নির্দিষ্ট করে বলতে পারছি না আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা