ছবি: সংগৃহীত
জাতীয়

চকবাজারে জুতার কারখানায় আগুন 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

শনিবার (২৩ মার্চ) ভোররাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, আগুনের খবরে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫ মিনিটে। এরপর আগুনের ভয়াবহতা বিবেচনায় একে একে পাঠানো হয় মোট ৯টি ইউনিট।

আরও পড়ুন: ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ ৬

তিনি আরও জানান, পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডে ভবনের সামনে ও পেছনে লাগোয়া অনেকগুলো ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়ার একটা শঙ্কা ছিল। এছাড়া প্রচন্ড ধোয়ার কারণে প্রথমে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছেন। তারা পরিদর্শন করার পর তদন্ত কমিটি গঠন করা হবে। এরপর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা