সংগৃহীত
জাতীয়

সিমস্ প্রকল্পের প্রথম ধাপের সমাপনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা হেলভেটাস সুইস ইন্টার-কোঅপারেশনের উদ্যোগে সিমস্ প্রকল্পের প্রথম ধাপের সমাপনী কর্মশালা গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বিএনপি বাজার অস্থিতিশীল করছে

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। হেলভেটাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বেঞ্জামিন ব্লুমেনথালের সভাপতিত্বে কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক আবুল বাসার ও উন্নয়ন কনসালটেন্ট হাসান ইমাম শাওন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিবাসন বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারপারসন তানভীর শাকিল জয় এমপি, প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর ও সুইজারল্যান্ড দুতাবাসের প্রতিনিধি আইরিন হফসটেটর। এছাড়াও কর্মশালায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : ড. ইউনূসকে কাজে পাওয়া যায় না

কর্মশালায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসী কল্যাণ সেল পুনরায় চালু করা হবে। যার মাধ্যমে প্রান্তিক পর্যায় পর্যন্ত এর সেবা পৌঁছে দেয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের দক্ষ করে তুলতে নতুন করে প্রশিক্ষণ সরঞ্জাম কেনা হবে। প্রশিক্ষণ সহজ করতে টিটিসিগুলোকেও নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হবে। এছাড়া সারাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা বাড়ানোর কথাও জানান তিনি।

আরও পড়ুন : বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ তানভির শাকিল জয় বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা ও কারিগরি দক্ষতাকে জোর দিতে হবে। প্রবাসীদের দক্ষ করে তুলতে বিচ্ছিন্নভাবে নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। অভিবাসী প্রত্যাশীদের প্রি ডিপারচার/বিদেশ যাওয়ার আগে নানা সমস্যা এখনো রয়ে গেছে। সে ঘাটতি চিহ্নিত করে সমাধান জরুরি

হেলভেটাস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, সিমস্ প্রকল্পের পরবর্তী ধাপের কাজ শুরুর আগে প্রথম ধাপের সফলতা কাজে লাগাতে হবে। সিমস্ প্রকল্পটি কুমিল্লা, নরসিংদী ও চট্টগ্রামের মোট ২৩ উপজেলায় বাস্তবায়িত হয়েছে; যার মাধ্যমে প্রায় দশ লক্ষ্য মানুষকে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতন করেছে, প্রায় এক লাখ সম্ভাব্য অভিবাসী মানুষকে অভিবাসন সিদ্ধান্ত কিভাবে নিতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে, প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও তাদের ক্ষুদ্র ব্যবস্যা শুরু করার জন্য বাজার ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা