সংগৃহীত ছবি
জাতীয়

নিয়ন্ত্রণে ডেমরার আগুন

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ঢাকার ডেমরা ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনে লাগা ভয়াবহ আগুন সোয়া ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুুন: পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন

শুক্রবার (২২ মার্চ) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টেশন অফিসার (মিডিয়া) রায়হানুল আশরাফ বলেন, সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টেশন অফিসার (মিডিয়া) রায়হানুল আশরাফ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে ছড়ানোর সম্ভাবনা নেই। আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে এখন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১০ টি ইউনিট রয়েছে।

আরও পড়ুুন: এআই নিয়ে নতুন আইনের খসড়া করা হবে

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে আমাদের কাছে খবর আসে রাজধানীর ডেমরা ভাঙ্গা প্রেস এলাকায় তিন তলা ভবনের নীচ তলায় একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে রাত ১১টা ৪৫ মিনিটে। এরপর ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে, আগুন লাগা ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ভবনটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলেও জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৮০০ কেজি গাধার মাংসসহ কুকুর, শিয়াল ও বনরুই উদ্ধার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কে...

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপল...

ভেনিস-টরন্টো ঘুরে কলকাতায় বাঁধনের সিনেমা!

ভারত তথা পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কলকাতা আন্তর্জাতিক চলচ্চ...

ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমিটির সীমানা নির্ধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা