সংগৃহীত
জাতীয়

খালেদার ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠাব

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

আরও পড়ুন: ঢাকার গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে

বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের জবাবে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যেটা চাই যে, আইনগত কোনো জটিলতা রয়েছে কি না, আমাদের ফাইলটি আইনমন্ত্রী ফেরত পাঠিয়েছেন। আইনগত কোনো জটিলতা নেই। আমরা এখন প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠাবো। তিনি সম্মতি দিলে একটি জিও করে পরবর্তী ব্যবস্থা নেব। সবকিছুরই প্রসেস চলছে।

সাজা কি ৬ মাসই মওকুফ থাকছে, জানতে চাইলে মন্ত্রী জানায়, আমরা যে রকমভাবে দিয়ে আসছি আগে, রকমভাবেই সে চলবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী-ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আসাদুজ্জামান খান বলেন, কোর্ট থেকে যা সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তের বাইরে আমরা কোনো কিছু করিনি। প্রধানমন্ত্রী কোর্টের সিদ্ধান্তের পরেই আমাদের তার ক্ষমতাবলে তাকে বাসায় থেকে সু-চিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সাজাটা স্থগিত করতে। এটাই বর্তমান অবস্থা দেশ থেকে যারা আদালত থেকে অপরাধের দণ্ডপ্রাপ্ত হন, যে নিয়মে তারা চলে। সে অনুযায়ীই চলছে, এর ব্যত্যয় ঘটেনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

সাটুরিয়ায় স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললেন ব্যবসায়ী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা