সংগৃহীত
জাতীয়

৬ দিন ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ

নিজস্ব প্রতিবেদক : এবার ঈদুল ফিতরের আগে ও পরে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী-ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বনানী বিআরটিএর সদর কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, প্রতিবার ঈদকে কেন্দ্র করে যানজটের কারণে যাত্রীদের প্রচুর ভোগান্তি আমরা দেখতে পাই। তাই এবছর ঈদের আগে তিনদিন এবং পরে ৩ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন : ঢাকার গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে

তিনি বলেন, ঈদে ট্রাক-ভ্যান বন্ধ থাকলেও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস মালামাল, ওষুধ জাতীয় পণ্য, জ্বালানি, সার জাতীয় পণ্যের গাড়িগুলো এর আওতামুক্ত থাকবে। অর্থাৎ বাকি সব বন্ধ থাকলেও এগুলো শুধু চলবে।

ওবায়দুল কাদের বলেন, সড়কে প্রচুর দুর্ঘটনা হচ্ছে, সচিবকে বারবার বলেছি, আমাদেরকে মূল বিষয়গুলোতে হাত দেওয়া দরকার। এখনও সড়কগুলোতে সবচেয়ে বড় উপদ্রব তিন চাকার গাড়ি। আমি সড়কে যখন চলি তখন দেখি তিন চাকার গাড়ি নেই। আবার যখন সড়কে বের না হই, তখনই রাস্তা ভরে যায় তিন চাকার গাড়িতে।

আরও পড়ুন : আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

মন্ত্রী আরও বলেন, আমরা জাতীয় সড়কে বাইক নিষিদ্ধ করেছি, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়ানো উচিত। ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’- দিয়ে তো কোনো সমস্যার সমাধান হবে না। হাইওয়ে ও বিআরটিএর সক্ষমতা বাড়াতে না পারলে যত ভালো সিদ্ধান্ত নেই, কোনো লাভ নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা