সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এস এম জাকারিয়া জামি (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাসায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন।

আরও পড়ুন: অবশেষে যোগাযোগ করলো জলদস্যুরা

বুধবার (২০ মার্চ) মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিহত শিক্ষার্থীর বাবা মো. দেলোয়ার হোসেন জানান, আমার ছেলে জামি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আমাদের ওপর অভিমান করে নিজ রুমে গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় জামি। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার রায়নগর গ্রামে। বর্তমানে তারা পশ্চিম ধোলাইপাড় এলাকায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা