সংগৃহীত
জাতীয়

ঢাকার গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন রাজধানী ঢাকায় চলাচল করা লক্কড়-ঝক্কড় গাড়িগুলো দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে।

আরও পড়ুন: রাজধানীতে শিক্ষার্থীর আত্নহত্যা

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিদেশিরা যখন বাংলাদেশে আসে ও আমাদের লক্কর-ঝক্কর গাড়ি দেখে, আমাদের তখন খুব লজ্জা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে তখন প্রশ্নবিদ্ধ করে। পরিবহন মালিকদেরকে এদিকে নজর দিতে হবে।

আরও পড়ুন: ঈদযাত্রায় মনিটরিংয়ের পরামর্শ

ওবায়দুল কাদের আরও বলেন, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার বাইরে থেকে ফিটনেস বিহীন বহু গাড়ি ঢাকায় ঢোকে। আমি তো বলবো, ঢাকা সিটিতে বাইরে থেকে লক্কড়-ঝক্কড় গাড়ি কম আসে। বরং ঢাকা সিটিতেই অনেক লক্কড়-ঝক্কড় গাড়ির কারখানা রয়েছে। সেগুলো আমি নিজের চোখে গিয়ে দেখেছি। ঈদের আগ মুহুর্তে সেগুলোতে রং লাগাতে দেখেছি, যে রং আবার ১০ দিনও টিকে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা