সংগৃহীত ছবি
সারাদেশ

ডিবি পরিচয়ে অপহরণ, আটক ৬ 

জেলা প্রতিনিধি: একদল অপহরণকারী ডিবি পুলিশ পরিচয়ে কাজল ভুঁইয়া নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে। অপহরণকারীর পরিবারের কাছে মুঠোফোনে অডিও বার্তা পাঠিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পুলিশকে জানানো হলে মাইক্রোবাসসহ অপহরণকারী ৬ যুবককে আটক করা হয়।

আরও পড়ুন: গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

বুধবার (১৩ মার্চ) দুপুরে মাদারীপুরের এ ঘটনায় অপহরণকারী যুবকদের আদালতে নেওয়া হলে ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনের নামে রাজৈর থানায় মামলা করেছেন।

আটকৃতরা হলেন- পিরোজপুরের কাউখালী উপজেললার ডুমজুরি গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (৩২), একই গ্রামের আলতাব খানের ছেলে তালেব খান (২৯), মুনসুর আলী গাজীর ছেলে সবুজ গাজী (৪০), চিলপাড়া গ্রামের ছালে শরীফের ছেলে মিরাজ শরীফ (৩৫), বড় বিড়ালঝুড়ি গ্রামের আল আকবর হাওলাদারের ছেলে খাইরুল ইসলাম হাওলাদার (৩৮), পাড় সাতুরিয়া গ্রামের রুহুল আমিন খলিফার ছেলে রুবেল খলিফা (৪৫)।

আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০

ভুক্তভোগী কাপড় ব্যবসায়ী কাজল ভুঁইয়া জানান, টেকেরহাট বন্দর থেকে আমাকে ডিবি পুলিশ পরিচয়ে তারা মাইক্রোবাসে তুলে নেন। আমি চিৎকার করলে আমাকে গুলি করে মেরে ফেলারও হুমকি দেয় অপহরণকারী চক্রের সদস্যরা। আমি মাইক্রোবাসের মধ্যে আতঙ্কে ছিলাম। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই ও অপহরণের কাজে লিপ্ত আছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও আছে। প্রাথমিক পর্যায়ে ৬ সদস্য আটক হলেও এ চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা