সংগৃহীত ছবি
সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি: নরসিংদীতে দুই গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: অস্ত্রসহ নেতা গ্রেফতার

বুধবার (১৩ মার্চ) সদর উপজেলার চরাঞ্চল অলোকবালী এলাকায় ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- অলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থক মো. মনিরুজ্জান, বজলু মিয়া, শীতল মিয়া, আল-মাফুজ, আবদুর রকমান ও খোকা মিয়া; ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহর সমর্থক বাচ্চু মোল্লার ছেলে রমজান (২৫), আজিজ মোল্লার ছেলে মোজাম্মেল (১৮) ও মকবুল মোল্লার ছেলে আরিফুল (১৯)।

আরও পড়ুন: ট্রাক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহর বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে উভয় গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। এতে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার ভোরে পাশের গ্রামের অর্ধশতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামে আসে। এসময় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দীপুর সমর্থকরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ৯জন গুলিবিদ্ধসহ অন্তত ২০জন আহত হয়েছেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল শ্রমিকের, আহত ৬

সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. মাহামুদুল বাশার কমল বলেছেন, ছিটা গুলিবিদ্ধ হয়ে ৬জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এর মধ্য ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে গুলিবিদ্ধ হওয়ার কোনো খবর পাইনি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা