ছবি: সংগৃহীত
সারাদেশ

সাংবাদিক রানার জামিন

জেলা প্রতিনিধি: তথ্য চাইতে যাওয়ায় কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা সংবাদদাতা শফিউজ্জামান রানার জামিন দিয়েছেন আদালত।

আরও পড়ুন: একযুগ পর গ্রেফতার

মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৫টায় অ্যাডিশনাল ডেপুটি ম‍্যাজিস্ট্রেট জেবুন নাহার রানার জামিনের আদেশ দেন।

অপরদিকে তথ্য চাইতে যাওয়া সাংবাদিককে গ্রেফতার ও কারাদণ্ডের ঘটনায় নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন বদলি হতে পারেন বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানিয়েছে, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বদলি করা হতে পারে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ থেকে প্রতিদিন পাচার হচ্ছে কয়েকশ মণ জাটকা!

এর আগে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য চেয়ে সাংবাদিক শফিউজ্জামান রানা আবেদন করেন। এ সময় তিনি ওই আবেদনের রিসিভড কপি চাওয়ায় ক্ষিপ্ত হন ইউএনও এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিককে ৬ মাসের জেল দেয়া হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সাংবাদিক শফিউজ্জামান রানা তার ছেলে শাহরিয়ার জাহানকে নিয়ে এডিপি প্রকল্পের কম্পিউটার ও ল্যাপটপ ক্রয়-সংক্রান্ত তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে ইউএনও কার্যালয়ে আবেদন জমা দেন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীকে হত্যার চেষ্টা

এ সময় আবেদনটি কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) শীলার কাছে দিয়ে রিসিভড কপি (গ্রহণের অনুলিপি) চান। তখন শীলা তাকে অপেক্ষা করতে বলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর শফিউজ্জামান আবার শীলার কাছে অনুলিপি চান।

শীলা জানান, ইউএনওকে ছাড়া রিসিভড কপি দেয়া যাবে না। পরবর্তীতে ওই সাংবাদিক জেলা প্রশাসককে মুঠোফোনে বিষয়টি জানান। এতে ইউএনও ক্ষুব্ধ হন এবং একপর্যায়ে নকলা থানা-পুলিশ ঘটনাস্থলে এসে ইউএনও ও সিএ শীলার সঙ্গে অসদাচরণের অভিযোগে সাংবাদিক শফিউজ্জামান রানাকে আটক করে।

পরবর্তীতে নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ ওই কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা