ছবি: সংগৃহীত
সারাদেশ

গৌরীপুরে কৃষককে কুপিয়ে হত্যা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউসুফাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় মুজিবুর রহমান (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৫ মাদক কারবারি আটক

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ কৃষকের মৃত্যু হয়।

গত ৯ ফেব্রুয়ারি বিকেল ৩ টার দিকে প্রতিপক্ষ স্থানীয় আব্দুল আজিজ দুদু (৫৬) ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ হামলায় একই পরিবারের আরও ৫ জন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহতরা হলেন- নিহত মুজিবুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে আনোয়ার হোসেন (৩৭), শুভ মিয়ার, মেয়ে মর্জিনা সুলতানা এবং মনিরা সুলতানা।

আরও পড়ুন: রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫

নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, প্রতিবেশী আব্দুল আজিজ দুদুর সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বাড়ির পাশে লাউ ক্ষেতের পরিচর্চা শেষে বাড়ি ফিরছিলেন তিনি ও তার বাবা মুজিবুর রহমান, ছোট ভাই শুভ মিয়া।

এ সময় বাড়ির সামনে রাস্তায় আসতেই আব্দুল আজিজ দুদু ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলায় চালিয়ে তাদের মারাত্মক রক্তাক্ত জখম করে। তখন ডাক-চিৎকার শুনে তার মা ও দুই বোন ঘটনাস্থলে আসলে তাদেরকেও আহত করা হয়।

মাথায় গুরুতর জখম নিয়ে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মুজিবুর রহমান মারা যান।

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে আগুন

আনোয়ার হোসেন আরও জানান, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আব্দুল আজিজ দুদুসহ ১২ জনের নাম উল্লেখপূর্বক মোট ১৭ জনের বিরুদ্ধে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গৌরীপুর থানায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে মুজিবুর রহমানের মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িঘর তালাবন্দ করে পালিয়ে গেছে। নিহতের পরিবারের সদস্যরা-আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা