ছবি: সংগৃহীত
সারাদেশ

ইট ভাঙ্গার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে ইট ভাঙ্গার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিহত মো. মাইন উদ্দিন (২৭) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মো. হানিফ মিয়ার ছেলে এবং তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইন উদ্দিন গাড়ি দিয়ে ইট ভাঙ্গার কাজ করতেন। প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে ইট ভাঙ্গার গাড়ি করে বাড়ি ফেরার পথে ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণে পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাগে।

আরও পড়ুন: কাল থেকে গ্যাস থাকবে না উত্তরাঞ্চলে

ওই সময় মেশিনের ওপর বসে থাকা মাইন উদ্দিন গাছের সাথে ধাক্কা লেগে তার মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পী বি...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্...

সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগ...

ফারুকী অনেক শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন: অরুণা বিশ্বাস

সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ম...

টরন্টো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ, যা জানালেন ইরানি ফুটবলপ্রধান

ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০...

হাসপাতালে ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা