ছবি: সংগৃহীত
অপরাধ

ঠাকুরগাঁওয়ে ৫ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও জেলা পুলিশ ২৬ পিচ ট্যাপেন্টাডোল, ১১৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ১৬ নং নারগুন ইউপির দক্ষিণ নিশ্চিন্তপুর কহরপাড়া মৌজাস্থ জনৈক নুর ইসলামের মুদি দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে ১০০ (একশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ সময় সদর উপজেলার দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামের মো. বাবুল হোসেন ছেলে মো. বাবু ইসলামকে (২০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন যারা

অপরদিকে শহরের পৌরসভার মির্জা পাম্পের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৬ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মো. আলমগীর হোসেন (৩৩) নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর সালন্দর জামুরিপাড়া গ্রামের মৃত শাহের উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একইদিন জেলার রাণীশংকৈল থানা পুলিশ ওই পৌসভার হাটখোলা বাজারের দিলিপ এর চায়ের দোকানের সামনে ১৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়েকে আটক করে। আটককৃতদের দেহ তল্লাশী করে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩.৬ মাত্রার ভূমিকম্প

এ সময় পুলিশ শ্রী অপু চক্রবর্তী (৪২) নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপু চক্রবর্তী রানীশংকৈল উপজেলার সাহাপাড়া মহল্লার মৃত মন্টু চক্রবর্তীর ছেলে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সর্বশেষ শহরের গোবিন্দনগর গ্রামের জনৈক জবাইদুলের বসত বাড়ির সামনে মো. মানিক হোসেন (৪১) নামে একজন মাদক ব্যবসায়ীর নিকট ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মানিক হোসেন ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ বড় পলাশবাড়ী ইউপির হাড়িপাড়া গ্রামে জনৈক বেলাল হোসেন (৬৫) এর নিকট ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। তিনি ওই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. তরিকুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ওই উপজেলার ঝিকরা গ্রামের আনছারুল হকের ছেলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা