প্রতীকী ছবি
পরিবেশ

চুয়াডাঙ্গায় ৩.৬ মাত্রার ভূমিকম্প

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ৪ জেলায় গ্যাস বন্ধ হচ্ছে আজ

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৭ মিনিটে এ ভূকম্পন হয়।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল পাবনার আটঘরিয়ায়।

রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হয় রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে। এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

আরও পড়ুন: আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

তবে ভূমিকম্পের কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান।

চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার শিক্ষার্থী ইমরান জানান, রাতে রুমে শুয়েছিলাম। হঠাৎ খাট নড়ে উঠে। ভয় পেয়ে বাইরে বের হয়ে জেনেছি ভূমিকম্প হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা