ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ৩০ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

দূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার স্কোর হচ্ছে ২৮৬। এর অর্থ দাঁড়ায় এখানকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। এ শহরের স্কোর ২৬৯। এর অর্থ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই। শহরটির স্কোর ২৪০। অর্থাৎ মুম্বাইয়ের বাতাসের মানও খুবই অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: উলিপুরে বই কিনলে গাছ উপহার

তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর। এ শহরটির বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। এ শহরের বাতাসও রয়েছে খুবই অস্বাস্থ্যকর পরিস্থিতিতে।

আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।

১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা