ফাইল ছবি
পরিবেশ

ভূমিকম্পে কাঁপল হাওয়াই

আন্তর্জাতিক ডেস্ক: ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। তবে এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: গাজায় নিহত বেড়ে ২৮ হাজার ছুঁই ছুঁই

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, হাওয়াই দ্বীপের পাহালার কাছে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৭ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: সেনাদের নিতে আসছে মিয়ানমারের জাহাজ

ভূমিকম্পের সময় পুরো হাওয়াই দ্বীপে প্রচণ্ড কম্পন অনুভূত হয়। সে সময় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, এ ভূমিকম্পে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, টেকটোনিক প্লেটে অবস্থানের কারণে হাওয়াই দ্বীপে প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে। সেখানে কিলাউয়াসহ ৬ টি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান। পর্যটকরা হেলিকপ্টারে করে এসব এলাকা পরিদর্শন করেন।

আরও পড়ুন: মর্টার শেল ও গুলির শব্দে টেকনাফে আতঙ্ক

বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি মাউনা লোও এই হাওয়াই দ্বীপে অবস্থিত। ৪ দশকের মধ্যে প্রথমবারের মতো ২০২২ সালে সপ্তাহব্যাপী এ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়। এ সময় ৬০ মিটার উঁচুতে লাভার স্রোত দেখা যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা