ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় নিহত বেড়ে ২৮ হাজার ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার কোথাও এখন নিরাপদ নয়। এ উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই, যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।

আরও পড়ুন: পাকিস্তানে ভোটে এগিয়ে ইমরানের স্বতন্ত্ররা

গত ৭ অক্টোবর থেকে দখলদার বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত অন্তত ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৬৭ হাজার ৪৫৯ জন।

রাফাহ থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়া এবং হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সামরিক বাহিনীকে একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

জাতিসংঘে ফিলিস্তিনি দূত প্রশ্ন করেন, পরিকল্পিত হামলার মধ্যে বেসামরিকদের কোথায় সরিয়ে নেয়া হবে? কারণ গাজায় আশ্রয় নেয়ার মতো নিরাপদ কোনো স্থান আর নেই।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ব্যাপক সহিংসতা, নিহত ৪

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, গাজার ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকই এখন রাফাহ শহরে ঢুকে পড়েছে। তবে সেখানে কোনো বাড়িঘর নেই, আশ্রয় নেয়ার মতো কোনো জায়গাও নেই।

এদিকে খান ইউনিসে নাসের হাসপাতালের বাইরে ২১ জনকে হত্যা করেছে ইসরায়েলি স্নাইপাররা। নিহতদের মধ্যে চিকিৎসা কর্মীও রয়েছেন। গত ২৪ ঘন্টায় গাজায় ১০৭ জন ফিলিস্তিনি নিহত ও ১৪২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ১৩

এর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরদিন থেকেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা ৪ মাসের বেশি সময় ধরে সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যে প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আর কয়েক মাসের মধ্যেই গাজায় সম্পূর্ণ বিজয় সম্ভব হবে।

গাজায় যুদ্ধ বন্ধে ৩ ধাপে ১৩৫ দিনের চুক্তির প্রস্তাব দিয়েছে হামাস।

আরও পড়ুন: সেনাদের নিতে আসছে মিয়ানমারের জাহাজ

প্রস্তাবে বলা হয়, হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলিকে ছেড়ে দেয়া হবে। বিনিময়ে অবরুদ্ধ উপত্যকা থেকে ইসরায়েলকে সব সৈন্য ফিরিয়ে নিতে হবে এবং বন্দি ফিলিস্তিনি নারী-শিশুদের মুক্তি দিতে হবে।

গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা যে প্রস্তাব দিয়েছিল, সেটির জবাবেই এসব শর্ত দেয় হামাস। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর গত ৫ মাসে সংঘাত বন্ধে এটিই সবচেয়ে বড় কূটনৈতিক প্রচেষ্টা বলে উল্লেখ করা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ ব...

খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে সিগারেট: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা জানিয়েছেন, খুচরা...

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা