ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে ভোটে এগিয়ে ইমরানের স্বতন্ত্ররা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে জাতীয় নির্বাচনে কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ব্যাপক সহিংসতা, নিহত ৪

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়, পাকিস্তানের নির্বাচনে এগিয়ে রয়েছেন কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সাথে যুক্ত স্বতন্ত্র প্রার্থীরা।

এএফপি জানিয়েছে, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হয়নি। এমনকি তাদের নির্বাচনী প্রতীকও ছিনিয়ে নেয়া হয়। তাই ইমরানপন্থিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন: ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

পাকিস্তানের স্থানীয় টিভি চ্যানেলগুলোতে অনানুষ্ঠানিক ফলাফলে বেশিরভাগ নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে দেখানো হয়। এর মধ্যে ইমরানের দলের ডজন খানেক অভিষিক্ত প্রার্থীও রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় গণনা। ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর ফল ঘোষণা শুরু হয়। দীর্ঘ এ সময় ধরে ফল ঘোষণা না করা বা ফল সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা না যাওয়ায় প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুন: মিয়ানমা‌র সেনাদের সমুদ্রপ‌থে ফেরত

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, ইমরান খানের প্রার্থীরা ১২৫ টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফের পিএমএল-এন প্রার্থীরা এগিয়ে মাত্র ৪৪ টি আসনে। এছাড়া বিলাওয়াল ভুট্টো-জারদারির পাকিস্তান পিপলস পার্টি এগিয়ে মাত্র ২৮ আসনে।

৩৩৬ টি আসনের পাকিস্তানের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬৯ টি আসন।

সংবাদ মাধ্যমে বো হয়, ভোটগ্রহণ শেষ হওয়ার ১১ ঘণ্টারও বেশি সময় পর স্থানীয় সময় ভোর সাড়ে ৪ টায় প্রথম আসনের ফল ঘোষণা করা হয়। সেই আসনটিতে জয় পায় ইমরানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। পরে আরও কয়েকটি আসনের ফল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: নতুন সরকার নির্বাচনে পাকিস্তানে ভোট শুরু

দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রকাশিত পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে ইমরানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬ টি আসনে, নওয়াজ শরিফের পিএমএল-এন প্রার্থীরা ৩ টি আসনে ও বিলাওয়াল ভুট্টো-জারদারির পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীরা ৪ টি আসনে জয় পেয়েছেন।

যদিও এ নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সবচেয়ে বেশি আসন জিতবে বলে ধারণা করা হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, ৭৪ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রীর ওপর সামরিক বাহিনীর আশীর্বাদ রয়েছে। তবে স্থানীয় টিভি চ্যানেলগুলো বলছে, নওয়াজের দলটি নির্বাচনে খারাপ পারফরম্যান্স করেছে। এমনকি নওয়াজ শরিফ নিজেও একটি আসনে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভোটের সংখ্যায় পিছিয়ে পড়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা